১
শামায়েলে তিরমিযী
লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
অধ্যায়- ৩ : রাসূলুল্লাহ ﷺ এর চুল
রাসূলুল্লাহ ﷺ এর মাথার চুল দু’কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল :
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ شَعْرُ رَسُوْلِ اللهِ اِلٰى نِصْفِ أُذُنَيْهِ
১৯. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর মাথার চুল দু’কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। [নাসাঈ, হা/৫২৩৪; শারহুস সুন্নাহ, হা/৩৬৩৮।]
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كُنْتُ اَغْتَسِلُ اَنَا وَرَسُولُ اللهِ مِنْ اِنَاءٍ وَّاحِدٍ ، وَكَانَ لَهٗ شَعْرٌ فَوْقَ الْجُمَّةِ وَدُوْنَ الْوَفْرَةِ
২০. আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ ﷺ একত্রে একই পাত্রের পানি দ্বারা গোসল করতাম। আর তাঁর চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল। [শারহুস সুন্নাহ, হা/৩১৩৭; মিশকাত, হা/৪৪৬০।]
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ : كَانَ رَسُوْلُ اللهِ مَرْبُوْعًا ، بَعِيْدَ مَا بَيْنَ الْمِنْكَبَيْنِ ، وَكَانَتْ جُمَّتُهٗ تَضْرِبُ شَحْمَةَ أُذُنَيْهِ
২১. বারা ইবনে আযিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ মধ্যমাকৃতির দেহবিশিষ্ট ছিলেন। তাঁর দু’কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তাঁর মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল। [সহীহ বুখারী, হা/৩৫৫১; সহীহ মুসলিম, হা/৬২১০; আবু দাউদ, হা/৪০৭৪; নাসাঈ, হা/৫২৩২; মুসনাদে আহমাদ, হা/১৮৪৯৬; সহীহ ইবনে হিববান, হা/৬২৮৪; মিশকাত, হা/৫৭৮৩।]
তাঁর চুল সামান্য কোঁকড়ানো ছিল :
عَنْ قَتَادَةَ قَالَ : قُلْتُ لِاَنَسٍ : كَيْفَ كَانَ شَعْرُ رَسُوْلِ اللهِ ؟ قَالَ : لَمْ يَكُنْ بِالْجَعْدِ وَلَا بِالسَّبْطِ ، كَانَ يَبْلُغُ شَعْرُهٗ شَحْمَةَ أُذُنَيْهِ
২২. কাতাদা (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর কেশ কেমন ছিল সে সম্পর্কে আমি আনাস (রাঃ)-এর নিকট জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, তিনি অত্যাধিক কোঁকড়ানো কিংবা একেবারে সোজা কেশবিশিষ্ট ছিলেন না। তাঁর কেশ উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত। [সহীহ মুসলিম, হা/৬২১৩; নাসাঈ, হা/৫০৫৩; মুসনাদে আহমাদ, হা/১২৪০৫; সহীহ ইবনে হিববান, হা/৬২৯১।]
তিনি চুলের মধ্যে বেণী বাঁধতেন :
عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ اَبِي طَالِبٍ ، قَالَتْ : قَدِمَ رَسُوْلُ اللهِ مَكَّةَ قَدْمَةً وَلَهٗ اَرْبَعُ غَدَائِرَ
২৩. উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ চারটি চুলের বেণী নিয়ে মক্কায় আগমন করেছিলেন। [আবু দাউদ, হা/৪১৯৩; ইবনে মাজাহ, হা/৩৬৩১; মুসনাদে আহমাদ, হা/২৬৯৩৪; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/২৫৫৭৩; মিশকাত, হা/৪৪৪৬।]
ব্যাখ্যা : উল্লেখিত হাদীসে বেণী বা ঝুটি বলতে মহিলাদের মতো বেণী বা ঝুটি উদ্দেশ্য নয়। বরং এর দ্বারা বিশেষ ধরনের চুলের পরিপাটির উদ্দেশ্য। কেননা রাসূলুল্লাহ ﷺ পুরুষদেরকে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন।
عَنْ اَنَسٍ : اَنَّ شَعْرَ رَسُوْلِ اللهِ كَانَ اِلٰى اَنْصَافِ أُذُنَيْهِ
২৪. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর মাথার চুল তাঁর দু’কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল। [সহীহ মুসলিম, হা/৬২১৫; আবু দাউদ, হা/৪১৮৮; নাসাঈ, হা/৫০৬১; মুসনাদে আহমাদ, হা/১২১৩৯।]
রাসূলুল্লাহ ﷺ চুলের মধ্যে সিঁথি করতেন :
عَنِ ابْنِ عَبَّاسٍ : اَنَّ رَسُوْلَ اللهِ كَانَ يُسْدِلُ شَعْرَهٗ ، وَكَانَ الْمُشْرِكُوْنَ يَفْرِقُوْنَ رُءُوْسَهُمْ ، وَكَانَ اَهْلُ الْكِتَابِ يُسْدِلُوْنَ رُءُوسَهُمْ ، وَكَانَ يُحِبُّ مُوَافَقَةَ اَهْلِ الْكِتَابِ فِيْمَا لَمْ يُؤْمَرْ فِيْهِ بِشَيْءٍ ، ثُمَّ فَرَقَ رَسُوْلُ اللهِ رَأْسَهٗ
২৫. ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ তাঁর কেশ নিম্নদেশে ঝুলিয়ে রাখতেন (অর্থাৎ প্রথমদিকে তিনি সিঁথি করতেন না)। আর মুশরিকরা তাদের মাথায় সিঁথি করত। পক্ষান্তরে আহলে কিতাব তাদের মাথার চুল ঝুলিয়ে রাখত। প্রথমদিকে রাসূলুল্লাহ ﷺ যে ব্যাপারে প্রত্যাদেশ না পেতেন, সেসব ব্যাপারে আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন। এরপর রাসূলুল্লাহ ﷺ তাঁর কেশকে সিঁথি করতেন। [সহীহ বুখারী, হা/৩৫৫৮; নাসাঈ, হা/৫২৩৮; মুসনাদে আহমাদ, হা/২৬০৫।]
عَنْ أُمِّ هَانِئٍ ، قَالَتْ : رَاَيْتُ رَسُوْلَ اللهِ ذَا ضَفَائِرَ اَرْبَعٍ
২৬. উম্মে হানী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ -কে আমি চুলের চারটি বেণী বাঁধা অবস্থায় দেখেছি। [মুসনাদে আহমাদ, হা/২৭৪৩০; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/২০৪৮৩।]
بَابُ مَا جَاءَ فِيْ تَرَجُّلِ رَسُوْلِ اللهِ