hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

অনুচ্ছেদ-৮: আসরের সলাতের অন্যতম বৈশিষ্ট্য হল, তখন মালাকগণ আল্লাহ তাআলা‘র কাছে সলাতরত থাকার সংবাদ নিয়ে যান। এ বৈশিষ্ট্যটি ফজরের সলাতের ক্ষেত্রেও প্রযোজ্য। বাকী তিন ওয়াক্তের সলাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।– যা সঠিক ওয়াক্তে ফজর ও আসরের সলাত আদায়ের গুরুত্বকে বৃদ্ধি করে।

হাদীস-৭: সাহাবী আবূ হুরায়রা (রা) বর্ণনা করেন:

أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ : «يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يصلونَ وأتيناهم وهم يصلونَ»

“রসূলুল্লাহ (স) বলেছেন: তোমাদের কাছে রাতে একদল ও দিনে একদল মালাইকাহ্ আসতে থাকেন। তারা ফজর ও আসরের ওয়াক্তে মিলিত হন। যারা তোমাদের কাছে থাকেন তারা আকাশে উঠে গেলে আল্লাহ তাআলা তাদের কাছে (বান্দার) অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের সম্পর্কে অধিক অবগত। বলেন: তোমরা আমার বান্দাদেরকে কী অবস্থায় রেখে এসেছ? উত্তরে মালাকগণ বলেন: আমরা আপনার বান্দাদেরকে সলাত আদায়রত অবস্থায় ছেড়ে এসেছি। আর যে সময় আমরা তাদের কাছে গিয়ে পৌঁছেছি তখনও তারা সলাত আদায় করছিল।” [. সহীহ বুখারী হা/৫৫৫, সহীহ মুসলিম হা/১৩১৮ (২১০/৬৩২), মিশকাত হা/৬২৬।]