hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

অনুচ্ছেদ-৪৮: আল্লাহ তাআলা বিভিন্ন ক্ষেত্রে স্বাভাবিক নির্দেশ থাকার পাশাপাশি ছাড় বা বিশেষ নির্দেশ দিয়ে থাকলে, ঐ ছাড় বা বিশেষ নির্দেশটি পালন করা ক্ষেত্রবিশেষে প্রাধান্য ও বেশি ফযিলতপূর্ণ হয়। যেমন- জন-মানবহীন এলাকায় একাকী সলাত আদায় করা জামাআতবদ্ধভাবে সলাত আদায়ের থেকে বেশি ফযিলতপূর্ণ। তেমনি ইমাম বা শাসক জামাআত পিছিয়ে দিলে বা দেরিতে পড়লে- সময়মতো সলাত আদায় করাকে ‘সলাত হেফাযত করা হল’ মর্মে প্রাধান্য দেয়া হয়েছে।

সাহাবী ইবনু উমার (রা) থেকে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ (স) বলেছেন:

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يُؤتَى رُخْصَةٌ، كَمَا يَكْرَهُ أَنْ تُؤتَى مَعْصِيَةٌ .

‘‘নিশ্চয় আল্লাহ তাআলাতাঁর রুখসাত (ছাড়) দেয়া কাজগুলো করা পছন্দ করেন, যেমন তিনি নাফরমানী কাজ করা অপছন্দ করেন।’’ [. সহীহ ইবনু খুযায়মাহ হা/৩৫৪। মুস্তাফা আ‘যামী (রহ) হাদীসটিকে সহীহ বলেছেন।]

অনুরূপ সাহাবী ইবনু আব্বাস (রা) থেকে বর্ণিত হয়েছে:

إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ كَمَا يحب أن تؤتى عزائمه .

‘‘নিশ্চয় আল্লাহ তাআলা তাঁর রুখসাত (অবকাশ) দেয়া কাজগুলো কার্যকরী হওয়া পছন্দ করেন, যেমন তিনি তাঁর আযিমাত (মৌলিক) কাজগুলো কার্যকরী হওয়া পছন্দ করেন।’’ [. সহীহ ইবনু হিব্বান হা/৩৫৪। শুআয়েব আরনাউত (রহ) হাদীসটিকে সহীহ বলেছেন।]