hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

অনুচ্ছেদ-৫: আসরের সলাতকে বলা হয়েছে ‘সলাতুল উসতা’ বা মধ্যবর্তী সলাত, আর উম্মাতে মুহাম্মাদী (স)-কে সম্বোধন করা হয়েছে ‘উম্মাতে ওয়াসাত’ বা মধ্যপন্থী উম্মাত হিসেবে।

আল্লাহ তাআলা বলেন:

وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا .

“এমনিভাবে আমি তোমাদেরকে ‘উম্মাতে ওয়াসাত’ বা মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য।” [. সূরা বাক্বারাহ: ১৪৩ আয়াত।]

ইমাম কুরতুবী (রহ) লিখেছেন:

المعنى : وكما أن الكعبة وسط الأرض كذلك جعلناكم أمة وسطا ، أي جعلناكم دون الأنبياء وفوق الأمم . والوسط : العدل ، وأصل هذا أن أحمد الأشياء أوسطها .

“আয়াতটির অর্থ: যেভাবে কা‘বা পৃথিবীর ওয়াসাতে (মধ্যস্থানে), তেমনি তোমাদেরকে উম্মাতে ওয়াসাত বানানো হয়েছে। অর্থাৎ তোমাদেরকে নবীগণ ছাড়া অন্য উম্মাতের উপর মর্যাদা দেয়া হয়েছে। আর ‘আল-ওয়াসাত’ হল, ‘আল-আদল’ (ন্যায়পরায়ণ)। এর প্রকৃত দাবি হল, আহমাদ (সর্বোৎকৃষ্ট/ সর্বোন্নত) বস্তু মাঝামাঝি হয়ে থাকে।” [. তাফসীর কুরতুবী, সূরা বাক্বারাহ: ১৪৩ আয়াতের তাফসীর দ্র:।]