hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

সৌদি প্রবাসী হানাফী আলেম-২:

প্রথম ও দ্বিতীয় মতের মধ্যে খোলাসা পার্থক্য হলো যে, প্রথম মত অনুযায়ী যখন আসরের ওয়াক্ত শুরু হয়, দ্বিতীয় মত অনুযায়ী তার চাইতে এক ঘণ্টা অথবা পৌনে এক ঘণ্টা পরে আসরের ওয়াক্ত শুরু হয়ে থাকে। আমাদের দেশে যেহেতু বেশিরভাগ মাসজিদগুলো হানাফী ফিক্বাহকে অনুসরণ করে, হানাফী মাযহাবের উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি এবং তাদের গবেষণা অনুযায়ী আসরের ওয়াক্ত যেহেতু প্রথম মতের চাইতে এক ঘণ্টা অথবা পৌনে এক ঘণ্টা পরে শুরু হয়ে থাকে, সেহেতু আমাদের দেশের মাসজিদগুলোতে সে অনুযায়ী আসরের ওয়াক্ত প্রথম মতের উলামায়ে কেরামের দৃষ্টিতে এক ঘণ্টা অথবা পৌনে এক ঘণ্টা পরে শুরু হয়ে থাকে।

পর্যালোচনা-২: পহেলা জুন ও জুলাই যদি আমরা উভয় মতের আসরের সলাতের শুরুর ওয়াক্ত নির্ণয় করি, তা হলে সেক্ষেত্রে পার্থক্য হয়- প্রায় সোয়া এক ঘণ্টা থেকে এক ঘণ্টা বিশ মিনিট। যা উক্ত বক্তার হিসাব থেকে অনেক বেশি।