hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

অনুচ্ছেদ-২৯: সলাতের ওয়াক্ত পিছিয়ে দেয়া ইমাম বা শাসকের অধীনে যেসব চাকুরী নিষিদ্ধ।

হাদীস-৪৩: সাহাবী আবূ সাঈদ (খুদরী) ও আবূ হুরায়রা বর্ণনা করেন,

قَالَ رَسُولُ اللهِ ﷺ لَيَأْتِيَنَّ عَلَيْكُمْ أُمَرَاءُ يُقَرِّبُونَ شِرَارَ النَّاسِ، وَيُؤَخِّرُونَ الصَّلاةَ عَنْ مَوَاقِيتِهَا، فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلا يَكُونَنَّ عَرِيفًا، وَلا شُرْطِيًا، وَلا جَابِيًا، وَلا خَازِنًا .

“রসূলুল্লাহ (স) বলেছেন: অদূর ভবিষ্যতে অবশ্যই তোমাদের উপর এমন আমীর (শাসক) হবে, যারা সর্বাপেক্ষা নিকৃষ্ট লোকদের নিজের কাছ টেনে নেবে এবং তারা সলাতের ওয়াক্ত গড়িয়ে যাওয়ার পর তা আদায় করবে। এই সময় তোমাদের কেউ জীবিত থাকলে সে যেন তত্ত্বাবধায়ক, পুলিশ, যাকাতের সম্পদ আদায়কারী ও খাজাঞ্চী নিযুক্ত না হয়।” [. সহীহ ইবনে হিব্বান হা/৪৫৮৬, আত-তারগীব ওয়াত তারহীব (ইফা) ১/৫৫৭ পৃ:; হাদীসটিকে সহীহ বলেছেন- ইমাম হায়সামী (মাজমু‘আয়ে যাওয়ায়েদ ৫/৯২২৫ নং), হুসাইন সালীম আসাদ (তাহক্বীক্বকৃত মুসনাদে আবী ইয়ালা ২/১১১৫ নং) ও মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (আস-সহীহাহ ১/৩৬০ নং)।]