hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

অনুচ্ছেদ-৪২: অন্যান্য মানবিক ওজর বা প্রয়োজনে উক্ত দাবি পূরণ।

এ সম্পর্কে ইমাম বুখারী (রহ) সহীহ বুখারীতে নিম্নোক্ত অনুচ্ছেদটি এনেছেন:

بَابٌ : إِذَا حَضَرَ الطَّعَامُ وَأُقِيمَتِ الصَّلاَةُ وَكَانَ ابْنُ عُمَرَ : «يَبْدَأُ بِالعَشَاءِ» وَقَالَ أَبُو الدَّرْدَاءِ : «مِنْ فِقْهِ المَرْءِ إِقْبَالُهُ عَلَى حَاجَتِهِ حَتَّى يُقْبِلَ عَلَى صَلاَتِهِ وَقَلْبُهُ فَارِغٌ» .

‘‘অনুচ্ছেদ: খাবার উপস্থিত হবার পর সলাতের ইক্বামত হলে। ইবনু উমার (রা) (সলাতের) পূর্বে রাতের খাবার খেয়ে নিতেন। আবূ দারদা (রা) বলেছেন: জ্ঞানীর পরিচয় হল, প্রথমে নিজের প্রয়োজন পূরণ করবে, যাতে নিশ্চিতভাবে সলাতে মনোনিবেশ করতে পারে।’’ [. সহীহ বুখারী হা/৬৭১-এর পূর্বের অনুচ্ছেদ। আবূ দারদা (রা)-এর উক্তিটি ইমাম ইবনুল মুবারকের ‘কিতাবুল যুহদে’ হা/১১২৭ সনদসহ বর্ণিত হয়েছে।]

নবী (স) বলেছেন:

مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ، فَلَا صَلَاةَ لَهُ، إِلَّا مِنْ عُذْرٍ .

‘‘যে ব্যক্তি আযান শুনতে পেল; কিন্তু জামাআতে উপস্থিত হলো না- তার কোনো সলাত নেই, তবে যদি ওজর থাকে।’’ [. ইবনু মাজাহ হা/৭৯৩। হাদীসটিকে সহীহ বলেছেন- শাইখ আলবানী ও শাইখ যুবায়ের আলী যাঈ (রহ) ।]