hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

অনুচ্ছেদ-৭: পূর্ববর্তী উম্মাত আসরের সলাতকে মর্যাদা দিতে পারেনি। তা-ই যে ব্যক্তি এই সলাত যথাযথভাবে আদায় করবে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব।

হাদীস-৬: সাহাবী আবূ বাসরাহ আল-গিফারী (রা) থেকে বর্ণিত:

صَلَّى بِنَا رَسُولُ اللهِ ﷺ الْعَصْرَ بِالْمُخَمَّصِ، فَقَالَ : «إِنَّ هَذِهِ الصَّلَاةَ عُرِضَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَضَيَّعُوهَا، فَمَنْ حَافَظَ عَلَيْهَا كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ .

“(একদা) রসূলুল্লাহ্‌ (স) 'মুখাম্মাস' নামক স্থানে আমাদের নিয়ে আসরের সলাত আদায় করলেন। তিনি (স) বললেন: এই সলাত তোমাদের পূর্ববর্তী উম্মতগণের নিকট পেশ করা হয়েছিল। কিন্তু তারা এর মর্যাদা রক্ষা করেনি। যে ব্যক্তি উক্ত সলাতকে হেফাযত করবে, সে দ্বিগুণ সওয়াব পাবে।” [. সহীহ মুসলিম হা/১৮১২ (২৯২/৮৩০), নাসাঈ হা/৫২১।]