hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

অনুচ্ছেদ-১০: সূর্যের তাপ বেশি হওয়ার কারণে যোহরের সলাত এক ছায়া তথা আসরের ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করার বৈধতা।

হাদীস-৯: সাহাবী আবূ যার (রা) বলেন:

كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ فِي سَفَرٍ فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ أَبْرِدْ ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ أَبْرِدْ ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ أَبْرِدْ حَتَّى سَاوَى الظِّلُّ التُّلُولَ فَقَالَ النَّبِيُّ إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ .

“আমরা এক সফরে নবী (স)-এর সাথে ছিলাম। মুয়াযযিন আযান দিতে চাইলে তিনি বললেন: ঠাণ্ডা হতে দাও। কিছুক্ষণ পর মুয়াযযিন পুনরায় আযান দিতে চাইলে তিনি বললেন, ঠাণ্ডা হতে দাও। অতঃপর সে আবার আযান দিতে চাইলে তিনি আবার বললেন, ঠাণ্ডা হতে দাও। এভাবে বিলম্ব করতে করতে টিলাগুলোর ছায়া তার সমান হয়ে গেল। পরে নবী (স) বললেন: উত্তাপের প্রখরতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ বিশেষ।” [. সহীহ বুখারী হা/৬২৯।]