hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

অনুচ্ছেদ-৩৮: ঝড়, বৃষ্টি ও কাদা-পানিতে জামাআত ও জুমুআ ত্যাগ করার অনুমতি।

সাহাবী আব্দুল্লাহ বিন উমার (রা) থেকে বর্ণিত:

أَنَّهُ أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ ثُمَّ قَالَ أَلَا صَلُّوا فِي الرِّحَالِ ثُمَّ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ يَقُولُ : «أَلَا صَلُّوا فِي الرِّحَالِ» .

‘‘এক শীত ও বাতাসের রাতে তিনি (রা) আযান দিলেন। অতঃপর বললেন: তোমরা নিজ নিজ অবস্থানে সলাত পড়। অতঃপর বললেন: রসূলুল্লাহ (স) মুয়াযযিনকে আদেশ করতেন- যখন শীত ও বৃষ্টির রাত হয়, সে যেন বলে: أَلَا صَلُّوا فِي الرِّحَالِ ( শোন! নিজ নিজ অবস্থানে সলাত আদায় কর।)’’ [. সহীহ বুখারী হা/৬৬৬, সহীহ মুসলিম হা/১৪৮৬(২৩/৬৯৭), মিশকাত হা/১০৫৫।]

… ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ : إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَلاَ تَقُلْ حَيَّ عَلَى الصَّلاَةِ، قُلْ : «صَلُّوا فِي بُيُوتِكُمْ» ، فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ : فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الجُمْعَةَ عَزْمَةٌ وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحَضِ .

‘‘... ইবনু আব্বাস (রা) তাঁর মুয়াযযিনকে এক প্রবল বর্ষণের দিনে বললেন, যখন তুমি (আযানে) ‘আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ’ বলবে, তখন ‘হাইয়া আলাস্ সলাহ’ বলবে না, বলবে ‘সল্লু ফী বুয়ূতিকুম’ ( তোমরা নিজ নিজ বাসগৃহে সলাত আদায় কর)। লোকেরা তা অপছন্দ করল। তখন তিনি (রা) বললেন: আমার চেয়ে উত্তম ব্যক্তিই (রসূলুল্লাহ স.) তা করেছেন। জুমুআহ নিঃসন্দেহে জরুরি। আমি অপছন্দ করি তোমাদেরকে মাটি ও কাঁদার মধ্য দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলতে।’’ [. সহীহ বুখারী হা/৯০১।]