hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

অনুচ্ছেদ-১৪: নবী (স) সফরে আসরের সলাত যোহরের ওয়াক্তে আদায় করতেন। আবার যোহরের ওয়াক্ত আসরের প্রথম ওয়াক্ত পর্যন্তও বিলম্ব করতেন, কিন্তু আসরের ওয়াক্ত আসা মাত্রই পড়তেন।– এ থেকে আসরের সলাত এবং এর ওয়াক্তের গুরুত্ব সুস্পষ্ট হয়।

হাদীস-১৩: সাহাবী মুআয বিন জাবাল (রা) থেকে বর্ণিত:

أَنَّ رَسُولُ اللهِ ﷺ كَانَ فِي غَزْوَةِ تَبُوكَ إِذَا زَاغَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَإِنْ يَرْتَحِلْ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَنْزِلَ لِلْعَصْرِ .

“রসূলুল্লাহ (স) তাবুকের যুদ্ধে ছিলেন। (সাধারণত সফরকালে) যদি সূর্য পশ্চিমাকাশে ঢলার পর তিনি কোথাও রওয়ানা হতেন, তখন তিনি যোহর ও আসরের সলাত একত্রে আদায় করতেন এবং সূর্য ঢলার পূর্বে রওয়ানা হলে তিনি যুহরকে বিলম্বে আদায় করতেন ‘আসর আসা পর্যন্ত।” [. আবূ দাউদ হা/১২০৮; সহীহ- আলবানী।]

মুসনাদু আহমাদে হাদীসটি এভাবে এসেছে:

وَإِذَا ارْتَحَلَ بَعْدَ زَيْغِ الشَّمْسِ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا .

“যখন সূর্য ঢলে পড়ার পূর্বে সফর শুরু করতেন তখন যোহর বিলম্বিত করতেন এবং আসরের ওয়াক্তে একত্রে আদায় করতেন।” [. মুসনাদু আহমাদ হা/২২০৯৪, মুসনাদু আহমাদ (ফতহুর রব্বানী-ইফা) ২/১২৩৬ নং।]