hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

অনুচ্ছেদ-১১: মাগরিবের সলাত আদায়ে দেরি না করার প্রতি এভাবে উৎসাহিত করা হয়েছে যে, এর মধ্যে উম্মাতের কল্যাণ রয়েছে। কিন্তু ধমকি বা ক্ষতির বিবরণ নেই।

হাদীস-১০: সাহাবী আবূ আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত:

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: " لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ أَوْ قَالَ : عَلَى الْفِطْرَةِ مَا لَمْ يُؤَخِّرُوا الْمَغْرِبَ إِلَى أَنْ تَشْتَبِكَ النُّجُومُ "

“রসূলূল্লাহ (স) বলেছেন: আমার উম্মাত সর্বদা কল্যাণে থাকবে, কিংবা বলেছেন: ফিতরাতের উপর থাকবে, যতদিন তারা মাগবিরে সলাত তারকারাজি ঘন হওয়া পর্যন্ত বিলম্ব করবে না।” [. আবূ দাউদ হা/৪১৮, সহীহ ইবনু খুযায়মাহ হা/৩৩৯। হাসান-আলবানী, আলী যাঈ।]

ইমাম ইবনু খুযায়মাহ (রহ) বলেন:

اشْتِبَاكَ النُّجُومِ يَكُونُ قَبْلَ غَيْبُوبَةِ الشَّفَقِ بِوَقْتٍ طَوِيلٍ يُمْكِنُ أَنْ يُصَلَّى بَعْدَ اشْتِبَاكِ النُّجُومِ قَبْلَ غَيْبُوبَةِ الشَّفَقِ رَكَعَاتٌ كَثِيرَةٌ أَكْثَرُ مِنْ أَرْبَعِ رَكَعَاتٍ .

“তারার চমক বা উজ্জ্বলতা লালীমা অদৃশ্য হবার অনেক আগেই শুরু হয়। তারকারাজির উজ্জলতার পর ও লালীমা অদৃশ্য হবার পূর্বে চার রাকআতের থেকে অনেক রাকআত বেশী আদায় করা যায়।” [. সহীহ ইবনু খুযায়মাহ হা/৩৪০-এর পরবর্তী মন্তব্য।]