hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

অনুচ্ছেদ-১৬: ফজর ও ঈশার সলাতের জামাআত মুনাফিক্বদের জন্য কঠিন। পক্ষান্তরে আসরের সলাতের ক্ষেত্রে মুনাফিক্বরা সূর্য হলুদ হওয়া পর্যন্ত অপেক্ষা করে।

হাদীস-১৬: সাহাবী আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত:

قَالَ رَسُولُ اللهِ ﷺ : لَيْسَ صَلاَةٌ أَثْقَلَ عَلَى المُنَافِقِينَ مِنَ الفَجْرِ وَالعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا .

“রসূলুল্লাহ (স) বলেছেন: মুনাফিকদের জন্য ফজর ও ঈশার সলাত অপেক্ষা অধিক ভারী সলাত আর নেই। এ দু’ সলাতের কী ফযীলত, তা যদি তারা জানতো, তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো।” [. সহীহ বুখারী হা/৬৫৭, মিশকাত হা/৬২৯। প্রায় অনুরূপ: সহীহ মুসলিম হা/১৩৬৮ (২৫২/৬৫১)।]

আসরের সলাতের ওয়াক্ত সম্পর্কে মুনাফিক্বদের আচরণ সম্পর্কিত হাদীস পূর্বের অনুচ্ছেদে গত হয়েছে।