hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

অনুচ্ছেদ-২২: ইচ্ছাকৃতভাবে সূর্য হলুদ হওয়া পর্যন্ত বা ছাড়প্রাপ্ত ওয়াক্তে আসরের সলাত আদায়কারী মুনাফেক্ব

হাদীস-৩৪: আনাস (রা) বলেন:

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: " تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِ : يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا اصْفَرَّتْ وَكَانَتْ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَ أَرْبَعًا لَا يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلَّا قَلِيلا "

“রসূলুল্লাহ (স) বলেছেন: এটা মুনাফিক্বের সলাত- তারা বসে বসে সূর্যের দিকে তাকিয়ে থাকে। সূর্যের হলদে রঙ এবং শয়তানের দুই শিঙের মধ্যস্থলে গেলে তারা তাড়াতাড়ি উঠে চার ঠোকর মারে। এতে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে।” [. সহীহ মুসলিম সুত্রে: মিশকাত হা/৫৯৩। অনুরূপ: আবূ দাউদ হা/৪১৩ সহীহ ইবনু হিব্বান হা/২৬১।]