১
আসরের সলাতের সঠিক ওয়াক্ত
লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
অনুচ্ছেদ-২৩: জিবরীল (আ) সলাতের যে ওয়াক্ত দেখিয়েছেন সে অনুযায়ী সলাত আদায়ের প্রতি নির্দেশ প্রদান এবং সেটা না পালন করাতে সাহাবীগণের উদ্বীগ্ন হওয়া।
হাদীস-৩৫: তাবেঈ ইবনু শিহাব (রহ) বলেন:
أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا وَهُوَ بِالْكُوفَةِ فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ فَقَالَ مَا هَذَا يَا مُغِيرَةُ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ قَالَ " بِهَذَا أُمِرْتُ " . فَقَالَ عُمَرُ لِعُرْوَةَ انْظُرْ مَا تُحَدِّثُ يَا عُرْوَةُ أَوَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ هُوَ أَقَامَ لِرَسُولِ اللَّهِ ﷺ وَقْتَ الصَّلاَةِ فَقَالَ عُرْوَةُ كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ .
“উমার ইবনু আবদুল 'আযীয (রহ) একদিন সলাত আদায় করতে ( বেশ দেরি করে ফেললেন) তাই উরওয়াহ ইবনু মাসউদ তার কাছে গিয়ে বললেন, কুফায় (গভর্নর) থাকাকালীন একদিন মুগীরাহ ইবনু শুবাহ (রা) (আসরের) সলাত আদায় করতে করতে দেরি করে ফেললেন। (সাহাবী) আবূ মাসউদ আল আনসারী (রা) গিয়ে তাকে বললেন, মুগীরাহ! একি করছ তুমি? তুমি কি জানো না যে, এক সময় জিবরীল (আ) এসে সলাত আদায় করলেন। রসূলুল্লাহ (স) তাঁর সাথে সলাত আদায় করলেন। তিনি জিবরীল (আ) আবার (আরেক ওয়াক্তের) সলাত আদায় করলেন। রসূলুল্লাহ (স) তাঁর সাথে আবার সলাত আদায় করলেন। তিনি জিবরীল (আ) পুনরায় (আরেক ওয়াক্তের) সলাত আদায় করলেন। রসূলুল্লাহ (স) পুনরায় এ সলাত তার সাথে আদায় করলেন। তিনি জিবরীল (আ) আবারও (আরেক ওয়াক্তের) সলাত আদায় করলেন। রসূলুল্লাহ (স) এ সলাত তার সাথে আদায় করলেন। এরপর জিবরীল (আ) বললেন, আপনি এভাবে সলাত আদায় করতে আদিষ্ট হয়েছেন। এ কথা শুনে উমার ইবনু আবদুল আযীয (রহ) উরওয়াহ ইবনু যুবায়রকে বললেন: উরওয়াহ! তুমি কি বলছ তা কি চিন্তা করে দেখেছে? জিবরীল (আ) নিজে কি রসূলুল্লাহ (স)-এর জন্য সলাতের সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন? জবাবে উরওয়াহ বলেন, বাশীর ইবনু আবূ মাসউদ তার পিতা আবূ মাসউদের নিকট থেকে তো এরূপই (সময় নির্দিষ্ট করে দেয়া) বর্ণনা করতেন।” [. সহীহ মুসলিম হা/১২৬৭ (১৬৭/ ৬১১)। অনুরূপ: সহীহ বুখারী হা/৫২১, ৫২২।]