hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

অনুচ্ছেদ-৯: সূর্যের তাপ বেশি হলে যোহরের সলাতকে ঠাণ্ডা হওয়া পর্যন্ত দেরিতে আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। [. সাহাবী আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত:قَالَ رَسُولُ اللهِ ﷺ أَبْرِدُوا بِالظُّهْرِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ “রসূলুল্লাহ (স) বলেছেন: যোহরের সলাত গরম কমলে আদায় কর। কেননা, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে।”[সহীহ বুখারী হা/৫৩৮]]তেমনি ফযিলতের উদ্দেশ্যে ঈশার সলাতকে পিছিয়ে পড়তে উদ্বুদ্ধ করা হয়েছে। [. সাহাবী মুআয বিন জাবাল (রা) থেকে বর্ণিত:قَالَ رَسُولُ اللهِ ﷺ أَعْتِمُوا بِهَذِهِ الصَّلَاةِ فَإِنَّكُمْ قَدْ فُضِّلْتُمْ بِهَا عَلَى سَائِرِ الْأُمَمِ وَلَمْ تُصَلِّهَا أُمَّةٌ قَبْلَكُمْ.“রসূলুল্লাহ (স) বলেছেন: তোমরা এই (ঈশার) সলাতকে দেরি করে পড়বে। কেননা, এই সলাত দ্বারা তোমাদেরকে অন্য উম্মাতের উপর ফযিলত দেয়া হয়েছে। তোমাদের পূর্বে কোনো উম্মাত কখনো এই সলাত পড়েনি।”[আবূ দাউদ হা/৪২১, মিশকাত হা/৬১২; সহীহ- আলবানী, যুবায়ের আলী যাঈ]] পক্ষান্তরে আসরের সলাত শীঘ্রই আদায়ের নির্দেশ রয়েছে। যার মধ্যে ধমকি ও ক্ষতির বিবরণ রয়েছে।

হাদীস-৮: আবূ মালীহ (রহ) হতে বর্ণিত:

كُنَّا مَعَ بُرَيْدَةَ فِي يَوْمٍ ذِي غَيْمٍ فَقَالَ بَكِّرُوا بِالصَّلاَةِ فَإِنَّ النَّبِيَّ ﷺ قَالَ ‏ " ‏ مَنْ تَرَكَ صَلاَةَ الْعَصْرِ حَبِطَ عَمَلُهُ ‏ " ‏‏ .‏

“এক মেঘলা দিনে আমরা সাহাবী বুরাইদা (রা) -এর সঙ্গে ছিলাম। তিনি বললেন, শীঘ্র সলাত আদায় করে নাও। কেননা, নবী (স) বলেছেন: যে ব্যক্তি আসরের সলাত ছেড়ে দেয় তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়।” [. সহীহ বুখারী হা/৫৯৪, সহীহ ইবনু খুযায়মাহ হা/৩৩৬।]