hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

অনুচ্ছেদ-৩৭: জন-মানবহীন এলাকায় সলাত পড়লে জামাআতের সলাতের থেকে দ্বিগুণ সওয়াব।

আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (স) বলেছেন:

الصَّلَاةُ فِي جَمَاعَةٍ تَعْدِلُ خَمْسًا وَعِشْرِينَ صَلَاةً، فَإِذَا صَلَّاهَا فِي فَلَاةٍ فَأَتَمَّ رُكُوعَهَا وَسُجُودَهَا بَلَغَتْ خَمْسِينَ صَلَاةً» ، قَالَ أَبُو دَاوُدَ : قَالَ عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، فِي هَذَا الْحَدِيثِ «صَلَاةُ الرَّجُلِ فِي الْفَلَاةِ تُضَاعَفُ عَلَى صَلَاتِهِ فِي الْجَمَاعَةِ» .

‘‘জামাআতের সাথে এক ওয়াক্ত সলাত (একাকি) পঁচিশ ওয়াক্ত সলাত আদায়ের সমান। আর কেউ কোনো জন-মানবহীন এলাকাতে পূর্ণ রুকু-সাজদাসহ সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্তে সলাতের সওয়াব পাবে।- ইমাম আবূ দাউদ বলেন: আব্দুল ওয়াহিদ ইবনু যিয়াদ বর্ণনা করেছেন: কোনো ব্যক্তির জন-মানবহীন এলাকাতে সলাত আদায় করা জামাআতে সলাতের উপর কয়েকগুণ বেশি সওয়াব হবে।’’ [. আবূ দাউদ হা/৫৬০, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। এ সম্পর্কে বিস্তারিত দেখুন: আত-তারগীব ওয়াত তারহীব (ইফা) ১/২৯১ পৃ.।]

হাদীসের প্রথমাংশের صَلَّاهَا -এর صَلَّا একবচন এবং পরবর্তী যমীর هَا (হা)-এর সম্পর্ক الصَّلَاةُ -এর সাথে উন্মুক্তভাবে, জামাআতের সাথে নির্দিষ্টভাবে নয়। তা ছাড়া হাদীসের শেষাংশ থেকে প্রমাণিত হয়, জন-মানবহীন এলাকাতে একাকি ব্যক্তির সলাতে আবাসিক এলাকার জামাআতের সলাতের থেকে অনেক বেশি বরং দ্বিগুণ ফযিলতপূর্ণ। [. বিস্তারিত: ইমাম শওকানী (রহ), নায়লুল আওতার ৫/২১৯ পৃ.।]

এখানে শরিআতের সাধারণ বিধান থেকে একটি ব্যতিক্রম বিধানের ফযিলত বর্ণিত হল।