hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

অনুচ্ছেদ-৪৭: শাসকের আনুগত্য তার হক্ব, যা আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ। কিন্তু আল্লাহর নির্দেশ ও আনুগত্যের মোকাবেলায় শাসকের আনুগত্য নেই।

ইবনে উমার (রা) বলেন, রসূলুল্লাহ (স) বলেছেন :

السَّمْعُ وَالطَّاعَةُ عَلَى الْمَرْءِ الْمُسْلِمِ فِيمَا أَحَبَّ وَكَرِهَ، مَا لَمْ يُؤْمَرْ بِمَعْصِيَةٍ؛ فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ .

‘‘প্রত্যেক মুসলিমের উপর শ্রবণ করা ও আনুগত্য করা অবশ্য কর্তব্য, যদিও তা তার পছন্দ বা অপছন্দ হোক- যতক্ষণ না আল্লাহর নাফরমানীর নির্দেশ দেয়া হয়। আল্লাহর নাফরমানীর ব্যাপারে কোনো শ্রবণ ও আনুগত্য নেই।’’ [. সহীহ বুখারী, সহীহ মুসলিম, মিশকাত (এমদা) ৭/৩৪৯৫ নং।]