hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

অনুচ্ছেদ-২৭: শাসক সলাতের সময় পিছালে সঠিক ওয়াক্তে সলাত আদায়কারী এটা বলবে না যে: ‘আমি সলাত আদায় করে নিয়েছি তাই এখন আমি সলাত আদায় করব না।’

হাদীস-৪১: সাহাবী আবূ যার (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (স) বলেছেন:

… صَلِّ الصَّلاَةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكَتْكَ الصَّلاَةُ مَعَهُمْ فَصَلِّ وَلاَ تَقُلْ إِنِّي قَدْ صَلَّيْتُ فَلاَ أُصَلِّي  .

“…তুমি সময় মতো (প্রথম ওয়াক্তে) সলাত আদায় করে নিবে। তবে সবার সাথে জামা‘আতে যদি সলাত আদায় করার সুযোগ হয় তা হলে তাদের সাথেও সলাত আদায় করে নিবে- এ ক্ষেত্রে বলবে না যে, আমি সলাত আদায় করে নিয়েছি তাই এখন আমি সলাত আদায় করব না।” [. সহীহ মুসলিম হা/১৩৫৫ (২৪২/৬৪৮)।]