hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

সপ্তম অধ্যায়: জামাআতের গুরুত্ব ও যেসব কারণে সলাতের জামাআত ত্যাগ করা যায় অনুচ্ছেদ-৩৫: আল্লাহ তাআলা সময়মতো সলাত আদায় করা ফরয করেছেন। আর জামাআতবদ্ধ সলাত আদায় রসূলুল্লাহ (স)-এর নির্দেশ ও গুরুত্বপূর্ণ সুন্নাত।

আল্লাহ তাআলা বলেন:

إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا .

‘‘নিশ্চয় মু’মিনদের উপর নির্দিষ্ট সময়ে সলাত আদায় করা ফরয।’’ [. সূরা নিসা; ১০৩ আয়াত।]

সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) বলেন:

وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ كَمَا يُصَلِّي هَذَا الْمُتَخَلِّفُ فِي بَيْتِهِ، لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ، وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ .

‘‘যদি তোমরা তোমাদের ঘরে সলাত পড় যেভাবে এই জামাআত বরখেলাফকারী তার ঘরে পড়ে থাকে, তা হলে তোমরা তোমাদের নবীর সুন্নাত ত্যাগ করলে, আর যদি তোমরা তোমাদের নবীর সুন্নাত ত্যাগ কর তা হলে নিশ্চয় তোমরা গোমরাহ হয়ে যাবে।’’ [. সহীহ মুসলিম হা/১৩৭৪ (২৪৬/৬৫৪), মিশকাত হা/১০৭২।]