hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

অনুচ্ছেদ-৩৯: খাবার উপস্থিত হলে জামাআতে শরিক না হয়ে খাবার গ্রহণের অনুমতি।

সাহাবী ইবনু উমার (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (স) বলেছেন:

إِذَا وُضِعَ عَشَاءُ أَحَدِكُمْ وَأُقِيمَتِ الصَّلَاة فابدؤوا بِالْعَشَاءِ وَلَا يَعْجَلْ حَتَّى يَفْرُغَ مِنْهُ» وَكَانَ ابْنُ عُمَرَ يُوضَعُ لَهُ الطَّعَامُ وَتُقَامُ الصَّلَاةُ فَلَا يَأْتِيهَا حَتَّى يَفْرُغُ مِنْهُ وَإِنَّهُ لِيَسْمَعَ قِرَاءَةَ الْإِمَامِ .

‘‘যখন তোমাদের কারো রাতের খাবার উপস্থিত হয়, অপর দিকে সলাতের ইক্বামত বলা হয়, তখন প্রথমে খাবে এবং সে যেন তাড়াতাড়ি না করে- যতক্ষণ না খাওয়া থেকে ঠিকমতো অবসর গ্রহণ করে। ইবনু উমার (রা)-এর নিয়ম ছিল, যখন তার জন্য খাওয়া উপস্থিত হতো, অপর দিকে তাক্ববীর বলা হতো, তিনি সলাতে উপস্থিত হতেন না, যতক্ষণ না ঠিকভাবে খাওয়া সারতেন- অথচ ইমামের ক্বিরাআত শুনতে পেতেন।’’ [. সহীহ বুখারী হা/৬৭৪, সহীহ মুসলিম হা/১১৩১(৬৬/৫৫৯)- শব্দগুলো সহীহ বুখারীর, মিশকাত হা/১০৫৬।]