hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

অনুচ্ছেদ-৩৬: জামাআতের ফযিলত এবং জামাআত ত্যাগকারীকে যেসব ধমকি দেয়া হয়েছে তার সার-সংক্ষেপ।

ক) জামাআতের সাথে সলাতের নেকী একাকি সলাতের থেকে পঁচিশ বা সাতাশ গুণ বেশি। [. সহীহ বুখারী হা/৬৪৫, সহীহ মুসলিম হা/১৩৬১-৬৪ (২৪৮-২৫০/৬৪৯), মিশকাত হা/১০৫২।]

খ) জামাআত ত্যাগকারীদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। [. সহীহ বুখারী হা/৬৪৪, ২৪২০, মিশকাত হা/১০৫৩।]

গ) অন্ধব্যক্তিকে ঘরে সলাত পড়ার অনুমতি দেয়া হয়। কিন্তু যদি সে আযান শুনতে পায়- তবে যেন সে মাসজিদে আসে (জামাআতে শরীক হয়)। [. সহীহ মুসলিম হা/১৩৭২ (২৫৫/৬৫৩), মিশকাত হা/১০৫৪।]

ঙ) ইশা ও ফজরের জামাআত মুনাফিক্বদের জন্য কষ্টদায়ক। [দ্র. হা/১৬]