hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

অনুচ্ছেদ-২৪: আসরের সলাতের পর এতটা সময় থাকতো যে, একটি উট যবাহ করে দশ ভাগে বণ্টন করার পর রান্না করে সূর্যাস্তের পূর্বে ঐ গোশত খাওয়া হতো

হাদীস-৩৬: সাহাবী রাফি‘ বিন খাদীজ (রা) থেকে বর্ণিত:

كُنَّا نُصَلِّي الْعَصْرَ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ ثُمَّ تُنْحَرُ الْجَزُورُ فَتُقْسَمُ عَشَرَ قِسَمٍ ثُمَّ تُطْبَخُ فَنَأْكُلُ لَحْمًا نَضِيجًا قَبْلَ مَغِيبِ الشَّمْسِ ‏ .

“আমরা রসূলুল্লাহ (স)-এর সাথে এমন সময় আসরের সলাত আদায় করতাম যে সলাতের পর উট যবাহ করা হতো। তা দশ ভাগে বিভক্ত করা হতো। এরপর তা রান্না করে সূর্যাস্তের পূর্বেই ভালভাবে রান্না করে গোশত খেতাম।” [. সহীহ মুসলিম হা/১৩০২ (১৯৮/৬২৫)।]

মুল্লা আলী ক্বারী হানাফী (রহ) লিখেছেন:

قَالَ ابْنُ الْهُمَامِ فِي شَرْحِ الْهِدَايَةِ : إِذَا صَلَّى الْعَصْرَ قَبْلَ تَغَيُّرِ الشَّمْسِ أَمْكَنَ فِي الْبَاقِي إِلَى الْغُرُوبِ مِثْلَ هَذَا الْعَمَلِ، وَمَنْ شَاهَدَ الْمَهَرَةَ مِنَ الطَّبَّاخِينَ مَعَ الرُّؤَسَاءِ لَمْ يَسْتَبْعِدْ ذَلِكَ .

“ইবনু হুমাম হানাফী (রহ) হানাফী ফিক্বহ ‘আল-হিদায়াহ’র ব্যাখ্যায় (‘ফতহুল ক্বাদীরে’) লিখেছেন: যখন আসরের সলাত সূর্যের রঙ (তেজ) পরিবর্তন করার পূর্বে আদায় করা হয় তখন এ ধরনের কাজ মাগরিবের পূর্বে সম্পন্ন করা যাবে। আর যখন তাদের মধ্যে দক্ষ রাধুনি বা বাবুর্চিদের উপস্থিতে করা হবে তখন এটা অসম্ভব নয়।” [. মুল্লা আলী ক্বারী, মিরক্বাত শরহু মিশকাত ২/৫৩৭, উর্দু মিরক্বাত ২/৪৭৩ পৃ. হা/৬১৫-এর ব্যাখ্যা।]