hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

অনুচ্ছেদ-৪৪: জামাআত ত্যাগে দুনিয়া ও আখিরাতের ক্ষতি রয়েছে- যা হেফাযত করার মধ্যে বান্দার হক্বও রয়েছে।

সাহাবী আবূ দারদা (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (স) বলেছেন:

مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمُ الصَّلَاةُ إِلَّا قَدِ اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ .

‘‘তিনজন ব্যক্তি গ্রামে বা জঙ্গলে থাকলে তাদের মধ্যে জামাআতে সলাত ক্বায়েম না হলে- নিশ্চয় তাদের উপর শয়তান জয়ী হয়। সুতরাং অবশ্যই তুমি জামাআতবদ্ধ থাকবে। কেননা, নেকড়ে বাঘ দলচ্যুত ছাগলকে খেয়ে ফেলে।’’ [. আবূ দাউদ হা/৫৪৭, মুসনাদু আহমাদ হা/২৭৫১৪, মিশকাত হা/১০৬৭। শাইখ আলবানী (রহ) হাদীসটিকে হাসান বলেছেন।]

সাহাবী হারিস আল-আশআরী (রা) থেকে বর্ণিত, নবী (স) বলেছেন:

وَأَنَا آمُرُكُمْ بِخَمْسٍ اللَّهُ أَمَرَنِي بِهِنَّ، السَّمْعُ وَالطَّاعَةُ وَالجِهَادُ وَالهِجْرَةُ وَالجَمَاعَةُ، فَإِنَّهُ مَنْ فَارَقَ الجَمَاعَةَ قِيدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الإِسْلَامِ مِنْ عُنُقِهِ إِلَّا أَنْ يَرْجِعَ، وَمَنْ ادَّعَى دَعْوَى الجَاهِلِيَّةِ فَإِنَّهُ مِنْ جُثَا جَهَنَّمَ» ، فَقَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ وَإِنْ صَلَّى وَصَامَ؟ قَالَ : «وَإِنْ صَلَّى وَصَامَ، فَادْعُوا بِدَعْوَى اللَّهِ الَّذِي سَمَّاكُمُ المُسْلِمِينَ المُؤْمِنِينَ، عِبَادَ اللَّهِ .

‘‘আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি যেগুলো প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। (আমীরের) কথা শুনবে, আনুগত্য করবে, জিহাদ করবে, হিজরাত করবে এবং জামাআতবদ্ধ হয়ে থাকবে। যে লোক জামাআত হতে এক বিঘত পরিমাণ বিচ্ছিন্ন হলো সে ইসলামের বন্ধন তার ঘাড় হতে খুলে ফেলে দিল, যতক্ষণ না সে ফিরে আসে। যে জাহেলিয়াতের দিকে দাওয়াত দেয়া সে জাহান্নামীদের দলভুক্ত। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রসূলাল্লাহ! যদি সে সলাত আদায় করে, সিয়াম রাখে? তিনি (স) বললেন: যদিও সে সলাত আদায় করে ও সিয়াম রাখে। সুতরাং তোমার তোমাদেরকে ডাকো, যেভাবে আল্লাহ ডেকেছেন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম, মু’মিন, ইবাদুল্লাহ।... ’’ [. তিরমিযী হা/২৮৬৩, মিশকাত হা/৩৬৯৪ (সংক্ষেপে)। শাইখ আলবানী (রহ) হাদীসটিকে সহীহ বলেছেন।]

অন্যত্র নবী (স) বলেছেন: وَإِنَّمَا الْإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ ‘‘নিশ্চয় ইমাম হলো ঢালস্বরূপ, যার পিছনে থেকে যুদ্ধ করা হয় এবং নিরাপদে থাকা যায়।’’ [. সহীহ বুখারী হা/২৯৫৭, সহীহ মুসলিম হা/৪৬৬৬(৪৩/১৮৪১), মিশকাত হা/৩৬৬১।]