hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

অনুচ্ছেদ-২৮: সলাতের ওয়াক্ত পিছিয়ে দেয়া ইমাম বা শাসক বিদআতী হলে তার অনুসরণ করা নিষিদ্ধ।

হাদীস-৪২: সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) থেকে বর্ণিত:

أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ ‏ " ‏ سَيَلِي أُمُورَكُمْ بَعْدِي رِجَالٌ يُطْفِئُونَ السُّنَّةَ وَيَعْمَلُونَ بِالْبِدْعَةِ وَيُؤَخِّرُونَ الصَّلاَةَ عَنْ مَوَاقِيتِهَا ‏ " ‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنْ أَدْرَكْتُهُمْ كَيْفَ أَفْعَلُ قَالَ ‏ " ‏ تَسْأَلُنِي يَا ابْنَ أُمِّ عَبْدٍ كَيْفَ تَفْعَلُ لاَ طَاعَةَ لِمَنْ عَصَى اللَّهَ ‏ " ‏ ‏ .

“নবী (স) বলেছেন: অচিরেই আমার পরে এমন সব লোক তোমাদের আমীর হবে, যারা সুন্নাতকে বিলুপ্ত করবে, বিদআতের অনুসরণ করবে এবং সলাত নির্দিষ্ট ওয়াক্ত থেকে বিলম্বে পড়বে। আমি বললাম, ইয়া রসূলাল্লাহ! আমি যদি তাদের (যুগ) পাই, তবে কী করব? তিনি বলেন: হে উম্মু আবদ-এর পুত্র! তুমি আমাকে জিজ্ঞেস করছ যে, তুমি কী করবে? যে ব্যক্তি আল্লাহর অবাধ্যাচরণ করে, তার আনুগত্য করা যাবে না।” [. ইবনু মাজাহ হা/২৮৬৫; সহীহ- আলবানী।]