১
তাওহীদের মর্মকথা
লেখকঃ আব্দুর রহমান বিন নাসের সাদী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৯
৫৬তম অধ্যায়: ‘‘বি ওয়াজহিল্লহ’ বলে একমাত্র জান্নাত ব্যতীত আর কিছুই প্রার্থনা করা যায় না
১। জাবের রা. থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লম এরশাদ করেছেন,
لا يسأل بوجه الله إلا الجنة ( رواه أبوداؤد )
‘‘বিওয়াজহিলহ [আল্লাহর চেহারার ওসীলা] দ্বারা একমাত্র জান্নাত ছাড়া অন্য কিছুই চাওয়া যায় না।’’ (আবু দাউদ)
এ অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায় .
১। চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ জান্নাত ব্যতীত ‘বিওয়াজহিলহ’’ দ্বারা অন্য কিছু চাওয়া যায় না।
২। আল্লাহর ‘চেহারা’ নামক সিফাত বা গুনের স্বীকৃতি।
ব্যাখ্যা
এ অধ্যায়টিতে প্রার্থনাকারী ( سائل ) সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রার্থনাকারীর উচিত আল্লাহর ‘‘আসমা ও সিফাত’’ তথা নাম ও গুণাবলির প্রতি সম্মান প্রদর্শন করা। ‘‘বিওয়াজহিলহ’’ এর ওসীলায় জাগতিক কোন স্বার্থ হাসিলের জন্য প্রার্থনা করা যায় না। বরং ‘‘বিওয়াজহিলহ’’ এর ওসীলা দিয়ে সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অর্থাৎ জান্নাতই প্রার্থনা করবে। কারণ, সেখানে রয়েছে স্থায়ী ও অনন্তকালের অফুরন্ত নেয়ামত। তদুপরি সেখানে আছে আল্লাহ তা’আলার সন্তুষ্টি। তাঁর পবিত্র চেহারা দর্শন এবং সুমধুর সম্ভাষণ। এ সমুহান উদ্দেশ্য হাসিলের জন্যই ‘‘বিওয়াজহিলহ’’ বলে প্রার্থনা করা যায়।
পক্ষান্তরে জাগতিক ক্ষুদ্র ও ছোট-খাট বিষয়ে বান্দা তাঁর রবের কাছে প্রার্থনা করতে পারে। তবে ‘‘বিওয়াজহিলহ’’ এর ওসীলায় এ সব জিনিস চাওয়া যায় না।