hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০০

মুহাসাবার নির্দিষ্ট কিছু বিষয় :

(ক) জ্ঞান অর্জন করা। জ্ঞান বলতে শরয়ী জ্ঞানকে বুঝানো হয়েছে। যা ঈমান ও কুফর, হক ও বাতিল, সরল পথ ও ভ্রান্তপথ, লাভ ও ক্ষতির, কল্যাণ ও অকল্যাণ এর মধ্যে পার্থক্য নির্দেশ করে। যে ব্যক্তি এ জ্ঞানে যত উন্নতি লাভ করতে পারবে তার মুহাসাবা তত পূর্ণতা লাভ করবে।

(খ) নিজের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা। নিজেকে ভাল মনে করে আত্নতৃপ্তিতে মগ্ন হওয়া উচিত নয়। কোন ভাল কাজ করে যদি মনে করেন আমি অনেক কিছু করে ফেলেছি তাহলে মুহাসাবা করা সম্ভব হবে না। আমাদের সকলের বুঝতে হবে যে আমরা যতই ভাল কাজ করে থাকিনা কেন আল্লাহর রাববুল আলামীনের দৃষ্টিতে তা ক্রটিপূর্ণ। তিনি এ ক্রটি ক্ষমা করে যদি কাজটা কবুল করে নেন তাহলে এটা তাঁর অনুগ্রহ। আর যদি তিনি কাজটি ক্রটিপূর্ণ হওয়ার কারণে কবুল না করেন তাহলে এটা হবে তার ইনসাফ।

ইবনুল কায়্যিম রহ. বলেনে: যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে ই নিজের সম্পর্কে খারাপ ধারণা রাখে। আর যে নিজের সম্পর্কে অজ্ঞ, সে নিজের সম্পর্কে উচ্চ ধারনা পোষণ করে থাকে।

শায়খুল ইসলাম ইবনু তাইমিয়া রহ. বলেন : ‘মানুষেরা সর্বদা ভুল-ক্রুটি করে আল্লাহর ক্ষমার মুখাপেক্ষী থাকে। আর যে ব্যক্তি ধারণা করে যে, আমি আমার দায়িত্ব পূর্ণভাবে আদায় করেছি এবং আল্লাহর ক্ষমার প্রয়োজন নেই, সে পথভ্রষ্ঠ।