hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩১

দ্বিতীয়ত : দীর্ঘ জীবনের প্রত্যাশা

তওবা বিলম্বিত হওয়ার একটি কারন হল এই আশা করা যে আমি তো আরো অনেকদিন বেঁচে থাকব। সাধারণত শয়তানের কু-মন্ত্রণায় এমনটি হয়ে থাকে। এ ধারণায় মানুষ আখিরাতকে ভুলে যায় ভুলে যায় মৃত্যুর কথাও। যদিও কখনো কখনো মৃত্যুর কথা মনে পড়ে তবে তা বেশীক্ষন থাকে না। মানুষ যখন আখিরাতের চেয়ে পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় তখন সে দুনিয়াবী চিন্তা-ভাবনায় অধিক সময় ব্যয় করে। হাদিসে এসেছে—

قال عبد الله بن عمر رضى الله عنهما : أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبيّ فقال : ( كن في الدنيا كأنك غريب أو عابر سبيل ) وكان ابن عمر يقول : إذا أمسيت فلا تننظر الصباح، وإذا أصبحت فلا تنتظر المساء، وخذ من صحتك لمرضك، ومن حياتك لموتك . رواه البخاري (6416)

সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাঁধ ধরে বললেন : ‘দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করবে যে তুমি একজন অপরিচিত লোক অথবা পথিক।’’ ইবনু উমার রা. সর্বদা বলতেন, যখন তুমি রাতে উপনীত হও তখন ভোর হওয়ার অপেক্ষা করবে না। যখন সকালে উঠবে তখন বিকালের অপেক্ষা করবে না। অসুস্থতার জন্য সুস্থ অবস্থায় কিছু করে নাও, মৃত্যুর জন্য জীবন থাকতে কিছু করে নাও।’ [বোখারি : ৬৪১৬।]