hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৮

(৩) সুন্নাতের অনুসরণ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আদর্শ রূপে গ্রহণ :

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন বিশ্বের সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ অটল ও অবিচল ব্যক্তি। অটলতা ও অবিচলতায় তিনি সকল মানুষের আদর্শ। আল্লাহ তার অবিচলতা সম্পর্কে নিজেই স্বাক্ষী দিচ্ছেন :

إِنَّكَ لَعَلَى هُدًى مُسْتَقِيمٍ . ﴿الحج : 67﴾

‘তুমি তো সরল পথেই প্রতিষ্ঠিত।’ [সূরা হজ্ব : ৬৭] শুধু তাই নয় তিনি অবিচল ও অটল থাকতে মানুষকে আহবান জানাতেন। যেমন আল্লাহ বলেন :—

وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ . ﴿الشورى : 52﴾

‘তুমি তো প্রদর্শন কর কেবল সরল পথ।’ [সূরা শূরা : ৫২]