hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৫

(১১) যাদের অবিচল থাকার দৃষ্টান্ত রয়েছে তাদের ইতিহাস ও জীবনী পাঠ করা

ইতিহাসে যারা নীতিতে অটল ও অবিচল থাকার অনুকরনীয় দৃষ্টান্ত রেখে গেছেন তাদের জীবনী পাঠ করলে অবিচল থাকার উৎসাহ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে অগ্রগামী হলেন নবীগন। তারা যে কোন বিপদ- আপদ, জুলুম-নির্যাতন এমনকি হত্যার সম্মুখীন হয়েও নীতি ও আদর্শে অবিচল থেকেছেন। তাদের পরে সাহাবায়ে কেরাম, এর পর তাদের অনুসারীগন এবং এরপর তাদের পরবর্তীগন এ ধারাবাহিকতায় আজ পর্যন্ত যারা অতিবাহিত হয়ে গেছেন তাদের অবিচল থাকার ইতিহাস আমাদের অনুপ্রাণিত করবে।