hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

দোয়ার ফজিলত ও উপকারিতা

দোয়াতে রয়েছে প্রভূত ফজিলত, মহা পুরস্কার, শুভ পরিণতি ও অনেক উপকার। নিম্নে তারই কিছু উল্লেখ করা হল।

(ক)-জিকির">দোয়া এবাদত, দোয়াকারী ব্যক্তি দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে এবং পুরস্কার প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন :—

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ . فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ . ﴿السجدة :,16-17﴾

তাদের পাশর্ব শয্যা হতে আলাদা থাকে। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে কেউ জানে না তার জন্য কৃতকর্মের কী কী নয়ন প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে। [আস-সাজদা : ১৮]

(খ) দোয়াতে রয়েছে দোয়াকারী ব্যক্তির আবেদনের সাড়া, মহান আল্লাহ বলেন:—

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ . ﴿المؤمن :60﴾

তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। [আল-মু‘মিনূন : ৬০] মহান আল্লাহ বলেন :—

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ . ﴿البقرة : 186﴾

আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে ; বস্ত্তত: আমি রয়েছি সন্নিকটে। [আল-বাকারা : ১৮৬]

(গ) দোয়াতে রয়েছে স্রষ্টার প্রতি আনুগত্য ও হীনতা-দীনতার প্রকাশ। মহান আল্লাহ বলেন :—

ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ . وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ . ( الأعراف :55,56)

তোমরা স্বীয় প্রতিপালককে ডাক কাকুতি মিনতি করে এবং সংগোপনে। তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। পৃথিবীকে কুসংস্কারমুক্ত ও ঠিক করার পর তাতে ফাসাদ সৃষ্টি করো না। তাকে আহবান কর ভয় ও আশা সহকারে। নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী। [আল-আ‘রাফ :৫৫,৫৬]

(ঘ) দোয়া ইহকাল ও পরকালে দোয়াকারী ব্যক্তি থেকে অনিষ্ট রোধ করে ও পাপ মোচন করে।