hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

(৫) অপবাদ দেওয়া :

কোন ব্যক্তি অপর ব্যক্তিকে ব্যভিচারের অপবাদ দেওয়া। যেমন এ কথা বলা হে, ব্যভিচারকারী বা ব্যভিচারকারীর সন্তান অথবা হে লুতি! আর এটা জবানের একটা জঘন্যতম বিপদ। এবং কবিরা গুনাহের অপরাধ। আল্লাহ তাআলা এ গুনাহের অধিকারী ব্যক্তিকে দুনিয়াও আখেরাতে অভিশপ্ত সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন—

إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآَخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ . يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ . ﴿النور : 24﴾

‘যারা সতী-সাধ্বী নারীদের প্রতি (ব্যভিচারের) অপবাদ আরোপ করে, যারা (এ অপবাদের ব্যাপারে) কোন খবরই রাখে না, (সর্বোপরি) যারা ঈমান দার, তাদের প্রতি অপবাদ আরোপকারী) এসব মানুষের জন্যে দুনিয়া ও আখেরাতের উভয় স্থানেই অভিশাপ দেয়া হয়েছে, (উপরন্তু) তাদের জন্যে রয়েছে কঠোর আজাব, ‘সে দিন তাদের কৃতকর্মের সম্বদ্ধে (স্বয়ং) তাদের জিহবা সমূহ, তাদের হাতগুলো ও তাদের পা গুলো তাদের বিরুদ্ধ সাক্ষ্য দেবে।’ [আন-নূর : ২৩-২৪।] আবু হুরায়রা রা. হতে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

اجتنبوا السبع الموبقات، وذكر منها : قذف المحصنات المؤمنات الغافلات .

‘তোমরা সাতটি ধ্বংসাত্মক বস্ত্ত থেকে বেঁচে থাকো। এবং তার মধ্যে থেকে উল্লেখ করেছেন। সতী-সাধ্বী মুমিন নারীদের অপবাদ দেওয়া।