hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

অন্তরকরণের প্রাণ সঞ্চারের পদ্ধতি

অন্তরকরণের প্রাণ সঞ্চারের বিভিন্ন পথ ও পদ্ধতি রয়েছে। তন্মধ্যে—

(এক) আল্লাহর একত্ববাদ ও তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এই বিশ্বাসকে নবায়ন করা এবং আল্লাহ কর্তৃক অপরিহার্য পালনীয় বিষয়গুলো যথাযথভাবে পালন করা। এই বিষয়গুলোই অন্তরের প্রাণ ও তার প্রাচুর্যের মূল নিয়ামক শক্তি।

(দুই) আল্লাহর কাছে বিনয়াবনত হওয়া এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করা, তার ধ্যান ও স্মরণ ও জিকির">দোয়ায় অধিকতর মনোযোগী হওয়া। তার সৃষ্টিকুল ও অসংখ্য নেয়ামত-রাজির ব্যাপারে গভীরে চিন্তা ও অনুসন্ধান করা। আল্লাহ তাআলা বলেন—

الَّذِينَ آَمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ . ﴿الرعد : 28﴾

‘যারা ঈমান এনেছে এবং তাদের অন্তকরণসমূহ আল্লাহর স্মরণে আশ্বস্ত, নিরাপদ রয়েছে, প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণে অন্তরসমূহ পরিতৃপ্তি লাভ করে। [আর-রা‘দ : ২৮]

(তিন) গভীরভাবে আল-কোরআনুল কারীম অধ্যয়ন করা। তার অর্থ সমূহ সম্পর্কে গভীরভাবে চিন্তা-ভাবনা ও তাতে নির্দেশিত বিষয়াবলী পালনে সচেষ্ট হওয়া। আল্লাহ তাআলা বলেন—

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآَنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا . ﴿محمد : 24﴾

‘তারা কোরআন সম্পর্কে গভীর চিন্তাভাবনা কেন করে না, নাকি তাদের হৃদয়সমূহ তালাবদ্ধ।’ [মুহাম্মাদ : ২৪]

(চার) অন্যায় ও পাপাচার ত্যাগ করা। কেননা, পাপাচার অন্তরসমূহকে মৃত বানিয়ে দেয়, এই পাপাচার বর্জনের মাধ্যমেই অন্তরসমূহে প্রাণ সঞ্চারিত হয়। আল্লাহ তাআলা বলেন—

كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ . ﴿المطففين : 14﴾

‘কক্ষনো না, বরং তাদের কৃত কর্মের কারণে তাদের হৃদয় সমূহে মরিচা পড়ে গেছে। [আল-মুতাফফিফীন : ১৪] ইবনুল মুবারক রহ. বলেন—

وقد يرث الذل إدمانهارأيت الذنوب تميت القلوب

فخير لنفسك عصيانها . وترك الذنوب حياة القلوب

পাপাচারকে আমি অন্তরসমূহকে মৃত বানাতে দেখেছি। পাপাচারের আসক্তি অপছন্দ ও লাঞ্ছনার শিকার বানায়, আর পাপাচারকে ত্যাগ করার মধ্যেই রয়েছে অন্তর সমূহের প্রাণ-সঞ্জীবনী। অতএব পাপাচার ত্যাগ করার মাঝেই তোমার সমূহ মঙ্গল নিহিত।

(পাঁচ) শরিয়তের জ্ঞানার্জনের প্রতি অদম্য আগ্রহ। এবং শরিয়তের নির্দেশনা অনুযায়ী নিজের বাহ্যিক ও অভ্যন্তরীণ কথাও কাজ সমূহ সংশোধনের প্রতি যথার্থ গুরুত্ব প্রদান।

(ছয়) আখেরাত বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান। আখেরাতের জন্য প্রস্ত্ততি, তার স্মরণ ও তার দিকে অগ্রসর হওয়া।

(সাত) আখেরাতের ব্যাপারে প্রচুর গুরুত্ব প্রদান করা, পরকালমুখী হওয়া, তার স্মরণ করা, তার জন্য প্রস্ত্ততি গ্রহণ করা।

(আট) কবর ও অসুস্থ রোগীদের জেয়ারত করা, কেননা, তা আখেরাতকে স্মরণ করিয়ে দেয়, এবং অন্তর সমূহকে জীবন দান করে ও মানুষের প্রতি আল্লাহর নেয়ামত-রাজির কথা স্মরণ করিয়ে দেয়।