hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

(১৩) অন্তরের প্রতারণা থেকে সতর্ক থাকা জরূরী :—

অজ্ঞতাবশত অনেকে আল্লাহর ব্যাপারে আশা পোষণ করে যে, তিনি দয়াময়, রহমান রহীম, পরম ক্ষমাশীল, তিনি যাবতীয় পাপতাপ ক্ষমা করে দেন। আমি যত পাপই করি না কেন, তিনি তা ক্ষমা করে দেবেন। কিন্তু সে ভুলে যায় যে, আল্লাহর শাস্তি কঠিন শাস্তি, অপরাধীকে কখনো তিনি ছেড়ে দেন না।

আল্লাহ সম্পর্কে আশাবাদী থাকা ভাল ; তবে যে আশাবাদ পাপ করতে উদ্বুদ্ধ করে, তা শয়তানের কুমন্ত্রণা ছাড়া আর কিছুই নয়।