১
তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন
লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০৭
(২) আল্লাহর একাত্ববাদ ও ইখলাছের যথার্থ বাস্তবায়ন :
সকল ক্ষেত্রে আল্লাহর একাত্ববাদ প্রতিষ্ঠা ও সকল প্রকার নেক আমল একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার মাধ্যমে ইসলামে অবিচল থাকা যায়।
আল্লাহ তাআলা বলেন :
أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آَدَمَ أَنْ لَا تَعْبُدُوا الشَّيْطَانَ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ . وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ . ﴿يـس : 60-61﴾
‘হে আদম সন্তান! আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে, তোমরা শয়তানের দাসত্ব করবে না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু? আর আমারই এবাদত কর, এটাই সরল পথ।’ [সূরা ইয়াসীন : ৬০-৬১] আবু বকর সিদ্দীক রা.—যিনি ছিলেন আল্লাহর নবীর পর উম্মতে মুসলিমার সর্বশ্রেষ্ঠ অবিচল ব্যক্তি - তাকে জিজ্ঞেস করা হয়েছিল ইস্তেকামাত কি ? তিনি বললেন :
ألا تشرك بالله شيئا . ( مدارج السالكين 2/108)
‘আল্লাহর সাথে কোন কিছু শরীক করবে না।’ উসমান রা. বলেন :
استقيموا : أخلصوا العمل لله . ( مدارج السالكين 2/109)
‘তোমরা অটল অবিচল থাক অর্থাৎ আল্লাহর জন্যই সকল কাজ-কর্ম করবে।’ মুজাহিদ রহ. বলেন :—
استقيموا على شهادة أن لا إله إلا الله حتى لحقوا بالله . ( مدارج السالكين 2/109)
‘তোমরা মৃত্যু পর্যন্ত এ স্বাক্ষী প্রদানে অবিচল থাকবে যে, আল্লাহ ব্যতিত সত্যিকার কোন উপাস্য নেই।’ (মাদারেজুস সালেকীন)