hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

প্রিয় ভাইয়েরা !

এসকল বিষয় চিন্তা-ভাবনা করলে এটাই বুদ্ধিমানের কাজ হবে যে, যেখানেই আমরা থাকিনা কেন, যে অবস্থায় আমরা অবস্থান করিনা কেন সকল অবৈধ আকীদা-বিশ্বাস, মতাদর্শ, কথা-বার্তা থেকে সম্পূর্ন দুরত্ব বজায় রাখা, সর্বদা নিজের হৃদয়, মুখ ও যাবতীয় অঙ্গ-প্রতঙ্গ আল্লাহর স্মরণে নিয়োজিত রাখা, আল্লাহর আদেশ-নির্দেশ পালনে যত্নবান হওয়া। আমরা যদি দুনিয়ার এ জীবনে দ্বীনে ইসলাম পালনের ব্যাপারে হতভাগ্য হয়ে পড়ি তাহলে এর ক্ষতিপুরণ কখনো সম্ভব হবে না। চিরকাল এ ব্যর্থতা বহন করতে হবে।

হে আল্লাহ! আপনি আমাদের শেষ পরিণতি ভাল কাজের মাধ্যমে সমাপ্ত করে দেন, জীবনের শেষ দিনগুলো যেন আমাদের ভাল দিনগুলোর মধ্যে গণ্য হয়, আপনার সাথে সাক্ষাতের দিনটাই যেন আমাদের সবচেয়ে আনন্দঘন দিন হয়।