hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৯

(১৫) সর্বদা আল্লাহর কাছে ইন্তেগফার বা ক্ষমা প্রার্থনা :

অটল ও অবিচল থাকার ব্যাপারে আমরা অনেক সময় অলসতা ও শিথিলতা প্রদর্শন করে থাকি। এ অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে এর ক্ষতি পূরণ করে দেয়া উচিত। ইবনু রজব রহ. বলেন, আল্লাহ যে বলেছেন—

فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ . ﴿فصلت : 6﴾

‘তোমরা অটল থাকো ও ক্ষমা প্রার্থনা কর’ এর উদ্দেশ্য হল অটল ও অবিচল থাকতে তোমরা যে অলসতা ও শিথিলতা দেখিয়ে থাকো তা থেকে ক্ষমা প্রার্থনা করে আবার অবিচল পথে চলে আস। [জামে’ আল-উলূম ওয়াল হিকাম: ইবনু রজব]