১
তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন
লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৩
পাপের প্রকারভেদ :—
পাপ দু’ভাগে বিভক্ত—(১) কবীরা—মারাত্মক পাপ। (২) সগীরা বা লঘু পাপ।
পাপ দু’ভাগে বিভক্ত হওয়ার ব্যাপারে কোরআন-হাদিসের দলিল ও প্রমাণাদি অসংখ্য, নিম্নে তার কয়েকটি উদ্ধৃত করা হল :
(ক) আল-কোরআনে এসেছে :—
إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُم . ﴿النساء : 31﴾
‘নিষিদ্ধ বিষয়গুলোর মাঝে যা গুরুতর, তা হতে যদি তোমরা বিরত থাক, তবে তোমাদের ছোট পাপগুলো ক্ষমা করে দেব।’ [সূরা নিসা : ৩১।]
(খ) ভিন্ন এক স্থানে কোরআনের বর্ণনা :—
الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ . ﴿النجم : 32﴾
‘যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশল কার্য হতে, ছোট পাপের সম্পৃক্ততা সত্ত্বেও।’ [সূরা নাজম : ৩২।]
(গ) হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تغش الكبائر . رواه الترمذي (198)
‘পাঁচ ওয়াক্ত সালাত ও এক জুমা’ হতে অপর জুমা’ হল এসবের মধ্যবর্তী সময়ে কৃত পাপের কাফফারা (প্রায়শ্চিত্ত) যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। [তিরমিযী : ১৯৮।]