hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

(১) দ্বীনকে অপছন্দ করে এমন কিছু শ্রবণ করা।

দ্বীনকে তিরস্কার করা অনেক বড় হারামের অন্তর্ভুক্ত। বরং তা কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। অতএব, যে ব্যক্তি এমন কিছু শোনাবে তার উপর কর্তব্য হল তা প্রত্যাখ্যান করা এবং দ্বীনের পক্ষে এর মুকাবেলা করা। অন্যথায় তার জন্যে যে এমন কথাবার্তা বলে তার সঙ্গে কথাবার্তা বলা জায়েজ নেই। আর নিশ্চুপ ভাবে তার সঙ্গে ওঠা বসা সবচে’ বড় হারাম। আর তার নিকটবর্তী হারামের অন্তর্ভুক্ত হল। উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তথা সাহাবায়ে কেরাম, উলামা ও মুছলেহ নেক ব্যক্তিদের সমালোচনা ও তিরস্কার করা। তারাই হলেন এই দ্বীনের কর্ণধার, বাহক প্রচারক। তাই তাদের মান-মর্যাদা রক্ষার্থে তাদের পক্ষে প্রতিরোধ করা সর্বোচ্চ ওয়াজিব ও অতীব পুণ্য কাজ।