hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

(১৪) অটল ও অবিচল থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা :

মুসলিমগন আল্লাহর কাছে তার দ্বীনে অবিচল থাকার জন্য সালাতের মাধ্যমে প্রার্থনা করে থাকেন। পাঁচ ওয়াক্ত সালাতে সূরা ফাতেহাতে বলে থাকেন :

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ . صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ . ﴿الفاتحة : 6-7﴾

‘আমাদেরকে সরল পথ প্রদর্শন কর, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ নয় যারা ক্রোধনিপতিত ও পথভ্রষ্ঠ।’ [সূরা ফাতেহা : ৬-৭]

আল্লাহর কাছে বান্দা যা কিছু প্রার্থনা করবে তা পাবে। যদি তার দ্বীনে অবিচল ও অটল থাকার তাওফীক বা সামর্থ চাওয়া হয় তাহলে কেন পাওয়া যাবে না ? অবশ্যই পাওয়া যাবে। তিনি আকাশ মন্ডলী ও সকল বিশ্বের মালিক। যার কোন শরীক নেই, যিনি কোন স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি। যিনি সকল বিষয়ে সর্বশক্তিমান, তিনি তার অনুগ্রহে বান্দাকে অবিচল থাকার তাওফীক দেবেন। এরশাদ হচ্ছে—

وَاللَّهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ . ﴿البقرة : 213﴾

বলেন, আল্লাহ যাকে জান পথভ্রষ্ট করেন, আর যাকে জান সঠিক পথের দিশা দেন। [আন-আম : ৩৯]

আরো এরশাদ হচ্ছে- বলেন, আল্লাহ তাআলা-ই যাকে ইচ্ছে সঠিক পথ দেখান। [বাকারা : ২১৩]