hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৮

গানের ক্ষতিসমূহ ও প্রভাব:

গান শোর অনেক ক্ষতিকর দিক ও মন্দ প্রভাব রয়েছে। তন্মধ্যে

(এক) গান, কোরআন ও উপকারী নসিহত শোনার প্রতি অনীহা সৃষ্টি করে।

(দুই) কোরআন বুঝা, চিন্তা করা ও তার স্বাদ আস্বাদন থেকে অন্তরকে নির্লিপ্ত করে রাখে।

এর অন্তর্নিহিত কারণ হল, গান হচ্ছে শয়তানের বাদ্যযন্ত্র, তাই গান ও দয়াময়ের কোরআন একই অন্তরে কখনো একত্রিত হতে পারে না, কেননা উভয়ের মধ্যে রয়েছে বিশাল বৈপরীত্য ফলে কোরআন প্রবৃত্তির অনুসরণ থেকে নিষেধ করে। এবং পূত পবিত্রতার নির্দেশ দেয়।

(তিন) গান হল, ব্যভিচারের ও অশ্লীলতার ঠিকানা, কারণ তাতে প্রেম, ভালোবাসা ও নারীর আলোচনা থাকে। তা ছাড়াও এমন বিষয় থাকে যা পাপাচার ও অন্যায়ের দিকে ধাবিত করে।

(চার) গানের মাধ্যমে হৃদয়ের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপিত হয়। ফলে আল্লাহর মহববত থেকে তার অন্তর বিমুখ হয়ে পড়ে।

(পাঁচ) সময়কে নিরর্থক ভাবে অপচয় ও নষ্ট করে বরং অনেক ক্ষতি সাধন করে।

(ছয়) গানের মাধ্যমে গায়কের নির্লজ্জতা সৃষ্টি হয়, তাই সে কখনো মাথা হেলিয়ে, করতালি দিয়ে অথবা হেলে দুলে, মাটিতে পদাঘাত করে আনন্দ প্রকাশ করে।