hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১১

(৬) আল্লাহ তাআলার অবাধ্যতা ও যে সকল বিষয় তার ক্রোধের কারণ তা থেকে দুরত্ব বজায় রাখা। (৭) ইসলামী জ্ঞান অর্জনে আগ্রহ :

ইসলামী জ্ঞান বা ইলমে দ্বীন হল আলোকবর্তিকা স্বরূপ। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার আসতে পারে না। অন্ধকার না আসা অবিচল থাকার সহায়ক। আল্লাহ রাববুল আলামীন বলেন :—

وَلِيَعْلَمَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ فَيُؤْمِنُوا بِهِ فَتُخْبِتَ لَهُ قُلُوبُهُمْ وَإِنَّ اللَّهَ لَهَادِ الَّذِينَ آَمَنُوا إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ . ﴿الحج : 54﴾

‘যাদের জ্ঞান দেয়া হয়েছে তারা যেন জানতে পারে যে, এটা তোমার প্রতিপালকের নিকট হতে প্রেরিত সত্য ; অত:পর তারা যেন এতে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর যেন এর প্রতি অনুগত হয়। যারা ঈমান এনেছে তাদের অবশ্যই আল্লাহ সরল পথে পরিচালিত করব।’ [সূরা হজ্ব : ৫৪]