hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

(১২) আল্লাহর কালাম অধ্যায়ন ও অনুধাবন করতে মনোযোগী হওয়া :

পবিত্র কোরআন একাগ্রচিত্তে তেলাওয়াত ও অধ্যায়ন করলে দ্বীনের উপর অবিচল থাকার উৎসাহ সৃষ্টি হয়। আল্লাহ রাববুল আলামীন বলেন :

إِنَّ هَذَا الْقُرْآَنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ . ﴿الإسراء : 9﴾

‘এই কোরআন হিদায়াত করে সেই পথের দিকে যা সুদৃঢ়।’ [সূরা ইসরা : ৯] আল্লাহ আরো বলেন :—

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ . لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ . وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ . ﴿التكوير : 29﴾

এটা তো কেবল বিশ্বাসীদের জন্যে উপদেশ, তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়। তোমরা আল্লাহ রাববুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না। [তাকওয়ীর : ২৭-২৯] আরো বলেন—

يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَنْ كَثِيرٍ قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ . ﴿المائدة : 15﴾

‘তোমাদের কাছে, আল্লাহর পক্ষ হতে নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। [মায়েদা : ১৫]

فَاسْتَمْسِكْ بِالَّذِي أُوحِيَ إِلَيْكَ إِنَّكَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ . ﴿الزخرف : 43﴾

‘সুতরাং তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা দৃঢ়ভাবে অবলম্বন কর। তুমিই সরল পথে রয়েছে।’ [সূরা যুখরুফ : ৪৩] কোরআন শ্রবন করার পর জিন জাতিও এ বিষয়টি ভাল করে উপলব্দি করেছে। আল্লাহ তাআলা বলেন—

قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ مِنْ بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَى طَرِيقٍ مُسْتَقِيمٍ . ﴿الأحقاف : 30﴾

‘তারা বলেছে, ‘ও আমাদের ভায়েরা, আমরা একটি কিতাব শুনেছি, যা হজরত মুসা আ. এর পর নাজিল করা হয়েছে। এ কিতাব পূর্ববর্তী সব কিতাব সত্যায়ন করে, সত্য ধর্ম ও সঠিক পথের দিকে আহবান করে। [আহকাফ : ৩০]