hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

দোয়ার আদব সমূহ

১-বিনয়-বিনম্রতা ও একাগ্রতার সাথে জিকির">দোয়া করা।

২-সংকল্প ও আকুতির সাথে দোয়া করা, দোয়া কবুলে প্রবল আশাবাদী হওয়া। আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন—রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন :—

إذا دعا أحدكم فليعزم المسألة ولا يقولن : اللهم إن شئت فأعطني و فإنه لا مستكره له . رواه البخاري (5863)

অথাৎ—যখন তোমরা দোয়া করবে, তখন প্রার্থিত বিষয়টি লাভের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখবে, এবং বলবে না—হে আল্লাহ ! যদি তুমি চাও আমাকে প্রদান কর, কেননা, আল্লাহকে বাধ্যকারী কেউ নেই।’ [বোখারি : ৫৮৬৩]

৩-দোয়াকারী যেন উত্তম সময় ও স্থান বেছে নেয়, যেমন :—আরাফা দিবস, রমজান মাস. জুমার দিন, কদরের রাত, প্রত্যেক রাতের শেষাংশ, সালাতে সেজদারত অবস্থা, আজান একামতের মধ্যবর্তী সময়, সফরকালীন সময়, সিয়ামের সময় অসহায়ত্বের সময়, হজের সময়, বিশেষভাবে তাওয়াফ-সায়ীর সময় এবং জামরাতে পাথর নিক্ষেপের পর। এছাড়া, বিশেষ বিশেষ সময় ও স্থান সমূহে।

৪-পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা :—দোয়ার শুরু এবং শেষে আল্লাহর প্রশংসা করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর সালাত ও সালাম পেশ করা।