hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

(৩) গিবত শোনা :

গিবত হল তোমার (দ্বীনি) ভাই সম্পর্কে এমন আলোচনা করা যা সে অপছন্দ করে।

এটা কবিরা গুনাহের শামিল। তাই গিবত শোনা জায়েজ নেই। বরং যখন কোন মুসলমান কাইকে গিবত করতে শুনবে তার দায়িত্ব হবে তাকে থামিয়ে দেয়া এবং তা পরিত্যাগ করার উপদেশ দেয়া। এবং গিবত থেকে ভীতি প্রদর্শন ও তার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা। যদি সে সাড়া দেয়, এটাই কাম্য। অন্যথায় এমন ব্যক্তির সঙ্গে ওঠা বসায় কোন কল্যাণ নেই। আল্লাহ তাআলা বলেছেন,

وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ . ﴿القصص : 55﴾

‘যখন তারা বেহুদা কিছু শোনে তারা তা থেকে নিবৃত্ত করে।’ [আল-কাসাস : ৫৫।]

নিছক চুপ থাকার চেয়েও কঠিনতম হল শ্রবণকরী ব্যক্তি গিবত কারীর বক্তব্যে সমর্থন, উচ্ছ্বাস প্রকাশ করবে। আল গাযালী রহ. বলেন, গিবতকে সমর্থন করাও গিবত। বরং চুপকারী ব্যক্তি গিবতকারীর অংশীদার সাব্যস্ত হবে।