hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৯

(৪) মধ্যম পন্থা অবলম্বন ও বাড়াবাড়ি বর্জন :

যে বাড়াবাড়ি করে সে আল্লাহর রাসূলের সুন্নাতের বিরোধী। সে কখনো আল্লাহর সাহায্য পায় না। সে বাড়াবাড়ি করতে করতে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে। ফলে সে কাজ-কর্মে অবিচল থাকতে পারে না।

ইবনুল কায়্যিম রহ. বলেন : ‘আমাদের পূর্ববর্তী বহু ইসলামী পন্ডিত দুটো মূলনীতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উল্যেখ করেছেন। তা হল ‘সকল কাজ-কর্মে মধ্যপন্থা অবলম্বন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাহ আঁকড়ে ধরা। এ দুটো মূলনীতি অনুসরণ করলে সে ইসলামের সকল কাজে অবিচল থাকতে পারবে।’ [মাদারেজুস সালেকীন]

বাড়াবাড়ির পথ ধরে শয়তান মানুষকে মূল পথ থেকে সরিয়ে নেয়। আর সুন্নাহকে কাঠোরভাবে অনুসরণ না করা মূলপথ থেকে বিচ্যুত হওয়ার সবচেয়ে বড় কারণ।