hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

কবিরা ও সগীরা গোনাহের ব্যাপারে সংক্ষিপ্ত বর্ণনা প্রথমত : কবিরা গুনাহ

কিছু কিছু পাপকে কোরাআন ও হাদিসের স্পষ্ট প্রমাণের আলোকে কবিরা গুনাহ হিসেবে শনাক্ত করা যায়, যেমন, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা, পিতা-মাতার অবাধ্যতা, অন্যায় হত্যা, জাদু, মিথ্যা সাক্ষ্য—ইত্যাদি।

আর যে সব গুনাহ সম্পর্কে কবিরা হিসেবে স্পষ্ট ঘোষণা কোরআন বা হাদিসে আসেনি এরূপ পাপসমূহের কোনটি কবিরা তা নির্ণয় ও শনাক্তর জন্য আইনজ্ঞ উলামাগণ একটি মূলনীতি নির্ধারণ করেছেন।

কবিরা গুনাহের সংজ্ঞা নিরূপণে ইসলামি আইন বিশারদদের মতামত এই যে, যে পাপ কোরআন ও হাদিসের দলিল দ্বারা কঠোরভাবে হারাম হওয়া প্রমাণিত, যার ব্যাপারে লা’নত ও গজবের ঘোষণা এসেছে, কিংবা জাহান্নামের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, অথবা দুনিয়াতে শাস্তির বিধান দেওয়া হয়েছে—তাকে ইসলামের পরিভাষায় কবিরা গুনাহ বলা হয়।