hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৭

(১৩) আল্লাহ তাআলাকে দৃঢ়ভাবে ধারণ করা।

আল্লাহ রাববুল আলামীন বলেন:

وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آَيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ . ﴿آل عمران : 101﴾

‘কি রূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করবে যখন আল্লাহর আয়াতসমূহ তোমাদের নিকট পঠিত হয় এবং তোমাদের মধ্যে তাঁর রাসূল রয়েছেন? কেহ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হবে।’ [সূরা আলে ইমরান : ১০১] অর্থাৎ যে আল্লাহকে ধারণ করে ও তার দ্বীনের অনুসরণ করে সে তার পথে অবিচল থাকতে পারবে। আল্লাহ তাআলা বলেন—

فَأَمَّا الَّذِينَ آَمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا . ﴿النساء : 175﴾

‘সুতরাং যারা আল্লাহর উপর ইমান আনবে এবং তাতে অবিচল থাকবে, আল্লাহ তাদের স্বীয় রহমত ও অনুগ্রহে প্রবেশ করাবেন। এবং তার পর্যন্ত পৌছার জন্য সঠিক পথ দেখাবেন। [নিসা : ১৭৫]