hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

সকল ভালো কাজ ডান দিক হতে আরম্ভ করা সুন্নাত

عَنْ عَائِشَةَ قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللهِ - - يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِه كُلِّه فِى طُهُورِه إِذَا تَطَهَّرَ وَفِى تَرَجُّلِه إِذَا تَرَجَّلَ وَفِى انْتِعَالِه إِذَا انْتَعَلَ

আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ সকল কাজ ডানদিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। এমনকি জুতা পরিধান করা, মাথার চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জনের ক্ষেত্রেও। [সহীহ বুখারী, হা/৫৮৫৪; মুসলিম হা/৬৪০।]

হাদীসে উলেস্নখিত বিষয়গুলোই নয়; বরং যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায়, সেসব কাজ ডান দিকে হতে আরম্ভ করা মুস্তাহাব। যেমন- জামা বা মোজা পরিধান করার সময় ডান দিক থেকে শুরম্ন করা পছন্দনীয়। কারণ এর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনিভাবে মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে দেবে। কারণ মসজিদে প্রবেশ করা মর্যাদার বিষয়। আর যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় না, সেসব কাজ বাম দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন- পায়খানায় প্রবেশের সময় বাম পা আগে দেয়া, কাপড় ও জুতা খোলার সময় বাম পার্শ্ব হতে খুলা আরম্ভ করা এবং মসজিদ হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করা ইত্যাদি।