hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

উত্তম আদর্শ কার কাছে পাব?

রাসূল ﷺ এর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। প্রত্যেক মুসলিম নর-নারীর উচিত বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর সুন্নাতের অনুসারী হওয়া। কেননা মুহাম্মাদ ﷺ এর চেয়ে উত্তম চরিত্রের দৃষ্টান্ত দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ﴾

নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। (সূরা ক্বালাম- ৪)

আল্লাহ তা‘আলা আমাদেরকে রাসূলুল্লাহ ﷺ এর চরিত্রে চরিত্রবান হওয়ার এবং তাঁর আদর্শকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন,

﴿لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ اُسْوَةٌ حَسَنَةٌ ﴾

নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।

(সূরা আহযাব- ২১)

যে ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাত অনুযায়ী চলার অভ্যাস করবে সে দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করবে। সুতরাং আমাদের সকলের উচিত সকল কাজে রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাতের অনুসরণ করা। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সম্মান ও সফলতার অধিকারী হতে পারব, ইনশা-আল্লাহ। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَمَنْ يَّطِعِ اللهَ وَالرَّسُوْلَ فَأُولٰئِكَ مَعَ الَّذِيْنَ أَنْعَمَ اللهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِيْنَ وَحَسُنَ أُولٰئِكَ رَفِيْقًا﴾

যারা আল্লাহ ও তাঁর রাসূলের দেয়া বিধান অনুযায়ী জীবন পরিচালিত করবে, তারা (কিয়ামতের দিন) আল্লাহর নিয়ামতপ্রাপ্ত নবী, সিদ্দীক, শহীদ ও নেককারদের সঙ্গে থাকবে, আর তারা কতইনা উত্তম সঙ্গী। (সূরা নিসা- ৬৯)

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন-

فَوَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهٖ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتّٰى أَكُوْنَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهٖ وَوَلَدِهٖ

আল্লাহর কসম! তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা-মাতা, তার নিজ সত্ত্বা ও সকল মানুষ হতে অধিক ভালোবাসার পাত্র না হব। [সহীহ বুখারী, হা/১৩।]

জেনে রাখা উচিত যে, আল্লাহর রাসূলের প্রতি মুহাববত বা ভালোবাসা রাখা ও তাঁর সুনণাতের অনুসরণ করা এবং তাঁর দেখানো হেদায়াতের উপর অটল থাকাই হল দ্বীনের মূল বিষয়। তাই আল্লাহ তা‘আলা তাঁর ভালোবাসা পাওয়ার জন্য রাসূল ﷺ এর অনুসরণকে শর্ত হিসেবে উলেস্নখ করেছেন।

﴿ قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللهَ فَاتَّبِعُوْنِيْ يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْؕ وَاللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ﴾

(হে নবী!) বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তবে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু।

(সূরা আলে ইমরান- ৩১)

যে লোক প্রত্যেক কাজে রাসূল ﷺ এর সুন্নাতের অনুসরণ করার জন্য নিজেকে অভ্যস্ত করে নেবে, আল্লাহ তার অন্তরকে নূরান্বিত করে দেবেন। আদেশ-নিষেধ, কথা-কাজ ও চরিত্রের দিক দিয়ে রাসূল ﷺ এর অনুসারী হওয়ার মাধ্যমেই মানুষ মর্যাদাবান হতে পারে।